৫ হাজারের বেশি শূন্যপদ, কবে হবে প্রধান শিক্ষক নিয়োগ? নবান্নের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে স্কুল শিক্ষা দফতর

বিকাশ ভবনের সূত্রের খবর, সেপ্টেম্বর মাসে প্রধানশিক্ষক নিয়োগের ফাইল পুনরায় সংশোধন করে পাঠিয়ে দেওয়া হয়েছে ক্যাবিনেটের অনুমতির জন্য। এখনও পর্যন্ত সেই অনুমোদন পাওয়া যায়নি। সেখানে...

897
Assistant Professor Recruitment

SSC প্রধান শিক্ষক নিয়োগ: দীর্ঘদিন নিয়োগ নেই, ফলে বেড়েই চলছে শূন্যপদ! কবে হবে প্রধান শিক্ষক নিয়োগ? নবান্নের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে স্কুল শিক্ষা দফতর। বেশ কয়েক বছর প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ায় স্কুলগুলি চলছে টিচার ইনচার্জের মাধ্যমে। স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর, বর্তমানে সরকার এবং সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রায় ৫ হাজারের বেশি শূন্যপদ রয়েছে।

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, রাজ্য জুড়ে ৫০ শতাংশরও বেশি স্কুলে প্রধানশিক্ষক নেই। নিয়োগ প্রক্রিয়ার বিধি তৈরি শেষ করা হয়েছে বহু বছর আগে। এখন মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় শিক্ষা দফতর। যদিও বুধবার শেষ হয়েছে রাজ্যের শীতকালীন বিধানসভার অধিবেশন। এই অধিবেশনে সংশোধিত বিল পেশ করা হল না সরকারের তরফ থেকে। স্কুলগুলি চলছে টিচার ইনচার্জের মাধ্যমে।

স্কুলশিক্ষা দফতর সূত্রে জানা গেছে, বর্তমানে সরকার এবং সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রায় ৫ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। ছয় মাস আগে এই শূন্যপদের সংখ্যা ছিল চার হাজারের বেশি। ২০১৯ সালে শেষ নিয়োগের সময় প্রধানশিক্ষকের শূন্য আসন ছিল প্রায় আড়াই হাজার।

শিক্ষা দফতরের এক উচ্চপদস্থের আধিকারিক জানিয়েছেন, “সেপ্টেম্বর মাসে আমরা অনুমোদনের জন্য যখন খোঁজ খবর নিই, শূন্য আসনের সংখ্যা ছিল ৫৬০০ মতো। এই ক’দিনে আরও বেশ কয়েক জন অবসর নিয়েছেন। সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।”

পড়ুন:  SSC: বিকাশরঞ্জনের দাবিমতো নতুন করে পরীক্ষায় বসবেন? শিক্ষক-শিক্ষিকারা যা জানালেন...

কিন্তু কেন রাজ্যে প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে না? বিকাশ ভবনের সূত্রের খবর, সেপ্টেম্বর মাসে প্রধানশিক্ষক নিয়োগের ফাইল পুনরায় সংশোধন করে পাঠিয়ে দেওয়া হয়েছে ক্যাবিনেটের অনুমতির জন্য। এখনও পর্যন্ত সেই অনুমোদন পাওয়া যায়নি। সেখানে অনুমোদন পেলে তা যাবে রাজ্যপালের কাছে। তার পর তা বিধানসভায় পেশ করা হবে।

পড়ুন:  SSC: চলছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, গুরুত্বপুর্ন নোটিশ দিল স্কুল সার্ভিস কমিশন