Holiday: জানুয়ারি মাসে কবে কবে ছুটি? টানা ছুটির সুযোগ রয়েছে কি? রইল বিস্তারিত আপডেট

জানুয়ারি মাসে একাধিক ছুটির দিন রয়েছে এরাজ্যের স্কুল-কলেজে।

659
প্রাথমিক হাইস্কুল ছুটির তালিকা

নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসে একাধিক ছুটির দিন রয়েছে এরাজ্যের স্কুল-কলেজে। রাজ্যের শিক্ষার্থীদের জন্য এটি অবশ্যই একটি ভালো খবর। আসুন আমরা দেখেনিই জানুয়ারি মাসে কোন কোন দিন ছুটি থাকবে। 

প্রথমেই ১ জানুয়ারি, বুধবার, নিউ ইয়ার্স ডে উপলক্ষে রাজ্যের স্কুল-কলেজে সম্পূর্ণ ছুটি থাকবে। বছরের শুরুতেই এক দিনের ছুটি থাকে।

এরপর, ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে স্কুলে ছুটি থাকে। তবে সেই দিনটি রবিবার পড়েছে। এই দিনটি স্বামীজির জন্মদিন হিসেবে পালিত হয়, যা বাংলার শিক্ষাক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ।

১৪ জানুয়ারি, মকর সংক্রান্তি উপলক্ষে কিছু কিছু জায়গায় ছুটি থাকবে। যদিও এটি সর্বত্র প্রযোজ্য নয়।

পড়ুন:  মাঝের এই দু’দিন লিভ নিলেই টানা ১১ দিন ছুটি পেয়ে যাবেন এরাজ্যের সরকারি কর্মীরা, দেখেনিন এক ক্লিকেই

এরপর, ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে। নেতাজির জন্মদিন বাংলার মানুষের কাছে অত্যন্ত গৌরবের একটি দিন।

সবশেষে, ২৬ জানুয়ারি, রবিবার, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকবে। তবে, এটি রবিবার পড়ে যাওয়ায় শিক্ষার্থীরা আলাদা করে বাড়তি ছুটি পাবেন না।

পড়ুন:  BIG NEWS: ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, এবার ৩২ হাজার প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলার শুনানির তারিখ এল

এ মাসে টানা ছুটির বিশেষ সুযোগ নেই। তবে ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) ছুটি এবং ২৬ জানুয়ারি (রবিবার) ছুটির মাঝখানে যদি কোনো প্রতিষ্ঠান শুক্রবার বা শনিবার বিশেষ ছুটি ঘোষণা করে, তাহলে শিক্ষার্থীরা টানা ছুটির সুযোগ পেতে পারেন। জানুয়ারি মাসের এই একাধিক ছুটি শিক্ষার্থীদের জন্য যেমন বিশ্রামের সুযোগ, তেমনই পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটি বিশেষ সময় এনে দেবে। 

পড়ুন:  Holiday: ছুটি ঘোষণা হল, রাজ্য সরকার জানিয়েছে জন্মাষ্টমী ১৬ আগস্ট, শনিবার পালিত হবে; জেনেনিন বিস্তারিত