HS Result: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ৭ মে, কীভাবে ফল দেখবেন জেনেনিন

334
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

নিউজ ডেস্ক: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন ধার্য হল। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ৭ মে প্রকাশিত হবে। আজ, সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই খবর জানানো হয়েছে। 

আগামী ৭ মে চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। আজ, সোমবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ওইদিন বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। ওইদিন দুপুর ২ টো থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা। 

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

তবে সেদিনই মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে না। ৮ মে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এদিকে, মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে ২রা মে। 

পড়ুন:  DA Hike: তবে কি ডিসেম্বরেই ডিএ বাড়বে বাংলার সরকারি কর্মচারীদের? ২০ শতাংশের ঘরে পৌঁছাবে? বাড়ছে জল্পনা