শিক্ষকতার সুযোগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, কোন পদে নিয়োগ? ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন

759
Assistant Professor Recruitment শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। শিক্ষকতার সুযোগ এল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছরের। অবশ্য প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি হতে পারে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

শূন্যপদ

অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। একটি শূন্যপদ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাষা ভবনের ইংরেজি বিভাগের তরফে এই নিয়োগ করা হবে।

বেতন 

পড়ুন:  Visva Bharati Recruitment 2025: 11টি শূন্যপদে শিক্ষক পদের জন্য এখনই আবেদন করুন

মাসিক বেতন নয়, লেকচার পিছু টাকা দেওয়া হবে নিযুক্তদের। প্রতিটি লেকচারের জন্য মিলবে ১৫০০ টাকা। এ ভাবে সর্বোচ্চ মাসিক ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা 

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। যদি সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকে, তা হলে অগ্রাধিকার দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: রাজ্যের এই স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, আবেদন করুন

আবেদন প্রক্রিয়া 

আগ্রহীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘কেরিয়ার’ বিভাগে গেলে বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১১ এপ্রিল। এই বিষয়ে বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 

পড়ুন:  Teacher Recruitment: এবার এই প্রার্থীদের জন্য দারুন সুযোগ, 125টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ