BIG NEWS: শিক্ষক নিয়োগে এখনই হস্তক্ষেপ নয়! এসএসসির নতুন নিয়োগে কি জানাল কলকাতা হাইকোর্ট?

2235
এসএসসি কলকাতা হাইকোর্ট

নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর সামনে এল। ‘নিয়োগ প্রক্রিয়ায় এখনই হস্তক্ষেপ নয়’, স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা শুনল না কলকাতা হাই কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত মাসের শেষেই ২০১৬ সালের চাকরিহারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। পরীক্ষার বিধিতেও নানা বদল আনা হয়। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। যদিও এখনই সেই বিজ্ঞপ্তি নিয়ে হস্তক্ষেপ করতে চাইছে না আদালত।

পড়ুন:  রাজ্যের ২৩০টি সরকারি মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগ করবে এমএসসি, সহকারী শিক্ষকের ফল কবে?

মামলার পরিপ্রেক্ষিতেই সোমবার উচ্চ আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এখনই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হবে না। জরুরী শুনানি করল না আদালত। জুলাই মাসে মামলা শুনতে পারে আদালত।

এদিন চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘‘২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিতে অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে। এই বিজ্ঞপ্তি ২০১৬ সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয়। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরিপ্রার্থীদের সুযোগ আরও কমে যাবে।’’ 

এর পরেই বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এসএসসির নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে এখনই হস্তক্ষেপ করবে না হাই কোর্ট। বিচারপতি জানান, আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক ভাবে চলতে দেওয়া হবে। এর মধ্যে ফের কোনও অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে। অন্যথায় আগামী জুলাই মাসে মামলা শুনবে আদালত।

পড়ুন:  অবশেষে ১১০০ স্কুলে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে, জেনেনিন বিস্তারিত

নতুন এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারী লুবানা পারভিনের দাবি, ৪৪ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তার অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর, সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই দাবি তাঁর।

আদালতে মামলাকারীর আইনজীবী জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১৬ সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে এবং ২০১৬ সালের ক্যান্ডিডেটদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি। বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে হয়নি বলে দাবি মামলাকারীর। যদিও নতুন নিয়োগে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। 

পড়ুন:  বড় খবর: আসন্ন বাজেটে ডিএ দেওয়া নিয়ে চর্চা শুরু, কত শতাংশ DA বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের?